নিচের ধাপগুলো অনুসরণ করলে আপনি সহজেই জেলা প্রশাসকের যেকোনো সেবা পাবেন। প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে পড়ুন।
প্রথমে আপনার নাম, মোবাইল নম্বর ও NID দিয়ে নিবন্ধন করুন। ইতিমধ্যে অ্যাকাউন্ট থাকলে সরাসরি মোবাইল নম্বর বা পাসওয়ার্ড/OTP দিয়ে লগইন করুন।
একবারই করতে হবেহোম স্ক্রিন থেকে "সেবা সমূহ" অপশনে যান। লাইসেন্স, শিক্ষা, ভূমি, কার্ড বা আপনার প্রয়োজনীয় সেবার ক্যাটাগরি বেছে নিন।
৯ ধরনের সেবা আছেসেবার ধরন নির্বাচন করে বিস্তারিত তথ্য পূরণ করুন। পূর্বে কোথাও যোগাযোগ করে থাকলে তা উল্লেখ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট বা প্রমাণক আপলোড করুন।
"আমার সেবা" থেকে আপনার আবেদনের পেন্ডিং, প্রক্রিয়াধীন অবস্থা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আপডেটের তথ্য জানুন।
রিয়েল-টাইম আপডেটআবেদন সম্পন্ন হলে নোটিফিকেশনের মাধ্যমে অবহিত হবেন। অনুমোদন বা সনদপত্র গ্রহণ করুন এবং প্রাপ্ত সেবার মান সম্পর্কে মতামত দিন।